স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই চালু হচ্ছে ৫জি

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০০  
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গ্রাহক পর্যায়ে ৫জি সেবা চালু করতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সেবা নজরদারীতে বিভাগীয় পর্যায়ে অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিটিআরসি। রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে ‘শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট’ বিষয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। ইন্টারনেট ব্যবহারের কোনো বয়স নেই উল্লেখ করে শিশুদের নির্দিষ্ট সময়ে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করতে দেয়ার পরামর্শ দেন বিটিআরসি প্রধান। এছাড়াও শিশুদেররকে সাইবার জগতে নিরাপদ রাখতে অভিভাবকদের প্যারেন্টাল কন্ট্রোল কৌশল ব্যবহারে গুরুত্বারোপ করেছেন শ্যাম সুন্দর শিকদার। সাইবার বুলিং এর শিকার হলে শিশুদের প্রতিউত্তর না দিয়ে পরিবার, শিক্ষক এবং আইন প্রয়োগকারীকে জানানোর আহ্বান জানান তিনি। স্যোসাল মিডিয়ার ব্যবপকতা তুলে ধরে এটা কোনো দেশের পক্ষেই নিয়ন্ত্রণ করা সম্ভব না উল্লেখ করে ইন্টারনেট ব্যবহারে সকলের সচেতনতাই শেষ কথা বলে মনে করছেন কমিশন প্রধান।